S k i l l C a r e
Total 0

Online Maktab 2.0

0 (0)
0 Enrolled
1 Lessons
Duration : 01:15:00
1000.00 ৳
2000.00 ৳
1000.00 ৳ off

Online Maktab 2.0

Course Description

পবিত্র রমজানকে সামনে রেখে সাজানো হয়েছে আমাদের বেসিক কুরআন শিক্ষা কোর্স—যেখানে একজন শিক্ষার্থী ধাপে ধাপে কুরআন তিলাওয়াত, নামাজ ও দৈনন্দিন আমলের প্রয়োজনীয় মৌলিক জ্ঞান অর্জন করতে পারবে।

এই কোর্সে হরফ পরিচয় থেকে শুরু করে সঠিক উচ্চারণ ও কুরআনী কায়দা সম্পন্ন করা পর্যন্ত পূর্ণাঙ্গভাবে শেখানো হবে। পাশাপাশি আটটি ছোট সূরা মুখস্থ ও শুদ্ধভাবে পড়ার অনুশীলন করানো হবে।

ইসলামি আকিদার ভিত্তি মজবুত করার জন্য অর্থসহ চারটি কালিমা মুখস্থ করানো হবে। ফিকহ অংশে তাকবিরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত নামাযের প্রয়োজনীয় দোয়া, নিয়ম ও মাসায়েল বিস্তারিতভাবে শিক্ষা দেওয়া হবে। এছাড়া দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আটটি মাসনুন দোয়া শেখানো হবে, যাতে একজন শিক্ষার্থী তার দৈনন্দিন জীবন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারে।

এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে অল্প সময়ে একজন শিক্ষার্থী কুরআন, সালাত ও প্রয়োজনীয় ইসলামি জ্ঞানের একটি শক্ত ভিত্তি গড়ে তুলতে পারে।

Course Outcomes

এই কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীরা—

✅ হরফ পরিচয় থেকে সঠিক তাজবিদ অনুযায়ী কুরআন তিলাওয়াত করতে সক্ষম হবে।
✅ অন্তত ৮টি ছোট সূরা শুদ্ধভাবে মুখস্থ ও তিলাওয়াত করতে পারবে।
✅ অর্থসহ ৪টি কালিমা আত্মস্থ করে ইসলামি আকিদার মৌলিক ধারণা লাভ করবে।
✅ তাকবিরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত নামাযের প্রয়োজনীয় দোয়া ও মাসায়েল সঠিকভাবে জানতে ও প্রয়োগ করতে পারবে।
✅ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ৮টি মাসনুন দোয়া শিখে তা আমলে পরিণত করতে পারবে।
✅ কুরআন, সালাত ও সুন্নাহভিত্তিক জীবনযাপনের একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারবে।

এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ইবাদতকে আরও শুদ্ধ, সুন্দর ও আত্মবিশ্বাসীভাবে আদায় করতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।

Course Faq

thumb

Hardson Smith

a week ago

Synergistically than scalable platforms. Conveniently visualize installed online theproducts interactive results. Collaboratively corporate experiences open is applications.

Course Instructors